উলিপুরে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পন্ড
কুড়িগ্রামের উলিপুরে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পন্ড হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের নামে সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে বুধবার (২৪ মার্চ) সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যলয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ এতে বাঁধা দেয় বলে অভিযোগ করেন তারা।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান সবুজের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুুদুল হাসান বিপুল, সদস্য সচিব খাইরুল ইসলাম, যুগ্ম আহবায়ক রাজিবুল হাসান রিয়াদ, সামিউল ইসলাম শাকিল, মেহেদী হাসান মারুফ, আহসান হাবীব ও রাকিবুল ইসলাম পাপন প্রমুখ।
বার্তাবাজার/পি