এবার শবেবরাত পালনে নিষেধাজ্ঞা দিলো ভারত

এবার ভারতের রাজধানী দিল্লিতে বন্ধ করে দেয়া হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব শবেবরাতসহ হিন্দুদের হোলি (দোল উৎসব), নবরাত্রি উৎসব ইত্যাদি।

জানা যায়, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে।

মঙ্গলবার (২৪ মার্চ) জারি করা নির্দেশনায় বলা হয়েছে— বিমানবন্দর, রেলস্টেশন এবং বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে।

দিল্লি সরকার বাজার, শপিংমল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি চালানোরও সিদ্ধান্ত নিয়েছে।

ভিড় হয় এমন বেসরকারি বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। যেসব রাজ্যে সংক্রমণ বেশি, সেসব রাজ্য থেকে আগত যাত্রীদেরও এ পরীক্ষা করা হবে।

দিল্লিতে দৈনিক সংক্রমণ এক হাজার ছাড়িয়ে গেছে। গত বছরের ১৯ ডিসেম্বর দৈনিক সংক্রমণ শেষবার এ পর্যায়ে পৌঁছেছিল। যে হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে প্রশাসনের উদ্বেগ ক্রমশ বাড়ছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন এবং ২৭৭ জনের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর