কেরানীগঞ্জে ১৬ জুয়াড়ি গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ থেকে ১৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা ও বৌ বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব- ১০ এর একটি দল। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয় বলে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আলমগীর হোসেন (৩০), মোঃ বিপ্লব হোসেন (২৯), মোঃ সোহেল রানা (৩০), মোঃ মিসুক হাসান (৩০), মোঃ ফারুক হোসেন (২৪), মোঃ ফয়সাল (৩২), ইউসুফ আহম্মেদ কায়েছ (৩১), মোঃ নিজাম হোসেন (৩০), মোঃ আরমান হোসেন (৩২), মোঃ মহসীন মিয়া (৩০), মোঃ সাদিকুল ইসলাম শাহাদাত (২৯), মোঃ রনি (৩১), আমির হোসেন (৩১), মোঃ পিয়েল রানা (৩০), মোঃ সাদ্দাম হেসেন (৩০) ও মোঃ রুহুল আমিন (৩৪)।

এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৬টি মোবাইল ফোন ও নগদ- ১৫ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার জুয়াড়ি বলে জানায় র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর