মুজিববর্ষ উপলক্ষে ফরিদপুর ছাত্রলীগের আনন্দ র‌্যালি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাঙ্গালীর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণ উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে বারোটায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে অনুষ্ঠিত মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিস চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের পরিচালনায় নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর