বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেনের সমর্থকদের বিরুদ্ধে দলীয় প্রার্থীর উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
হামলাকারীরা আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী পথ সভায় আসার পথে আয়লা পাতাকাটা ইউনিয়নের আদমবাজার নামক এলাকায় উঠান বৈঠকে আসার পথে হামলা করে। এ ঘটনায় রাতেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম. মজিবুল হক কিসলু বরগুনা সদর থানায় অফিসার ইনচার্জকে বিষয়টি জানান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাতটার দিকে আওয়ামী লীগ–সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এম. মজিবুল হক কিসলু আদমবাজার নামক এলাকায় উঠান বৈঠকে যাবার মুহূর্তে বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেনের ১৫ থেকে ২০ জন সমর্থক আকস্মিক হামলা চালান।
দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের উপর হমলা চালায়। মোশারফ হোসেনের সমর্থকদের হামলায় রেজাউল, রনি, হাবিব, সাগর, জাহিদসহ অনেকে আহত হন। একপর্যায়ে মোশারফ হোসেনের সমর্থকেরা হামলাসহ, নৌকা প্রতীক ভাংচুর করে।
এব্যাপারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু বলেন, স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন আজ রাত সাড়ে ৭ টায় আদম বাজারে ও রামরা বাজারে নৌকা মার্কার সমর্থকদের উপর অতর্কিত হামলা করেছে। এক পর্যায় আদম বাজারে নৌকা প্রতীক ভাংচুর করে এবং মাননীয় প্রধান মন্ত্রীকে উদ্দেশ্য করে গাল মন্দ করে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার সমর্থকরা কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে. এম. তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু এর সমর্থকদের উপর হামলার ব্যাপারটি আমি মৌখিক ভাবে শুনেছি তাই আমি আমার ফোর্স নিয়ে ঐ এলাকায় যাচ্ছি।
মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/পি