ধান ক্ষেত রক্ষার্থে কৃষকদের মানববন্ধন

কৃষি জমি জোর পূর্বক দখলে নিয়ে প্রভাবশালী মহলের মৎস্য চাষ প্রকল্প করার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৪ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা সদরের ভেলাকোপা বাঁধের পাড় এলাকার ধানক্ষেতে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন- জমির পূর্ব মালিক আব্দুল বারেক, আবু বক্কর সিদ্দিক, হাফিজুর ড্রাইভার, গোলজার হোসেন, আকলিমা বেগম ও মালেকা বেওয়া প্রমুখ।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন,আমরা দীর্ঘদিন ধরে ১৫-২০ বিঘা এই জমিতে চাষাবাদ করে আসছি,মপূর্ব পুরুষ ধরে। পূর্বে এ জমি আমাদের পূর্ব পুরুষদের নামে থাকলেও পরবর্তীতে বাঁধ তৈরীর সময় এটা সরকারি খাস জমিতে পরিণত হয়। স্থানীয় একটি মহল আবাদি জমি বেদখল করে মাছ চাষ করার প্রকল্প নিচ্ছে। আমরা আবাদি জমিতে চাষ করবো, মাছ কুড়িগ্রাম পৌর এলাকায় কৃষি জমি জোর পূর্বক দখলে নিয়ে প্রভাবশালী মহলের মৎস্য চাষ প্রকল্প করার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেয়া কৃষক মোঃ শহিদুল বলেন, আমরা এ জমিতে পূর্বপুরুষ ধরে চাষ-বাদ করছি, প্রয়োজনে রক্ত দেবো, জমিতে মৎস্য চাষ করতে দেবো না। দেবো না।

মানববন্ধনে অংশ নেয়া কৃষক মোঃ শহিদুল বলেন, আমরা এ জমিতে পূর্বপুরুষ ধরে চাষ-বাদ করছি, প্রয়োজনে রক্ত দেবো, জমিতে মৎস্য চাষ করতে দেবো না।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর