শেরপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও মাংস বিক্রি করায় জরিমানা

বগুড়ার শেরপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও মাংস বিক্রি করার অপরাধে ২৪ মার্চ বুধবার দুপুরে ২ জনের ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও গরুর মাংস বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুটি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। উপজেলার মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, ‘ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও মির্জাপুরে হাটে মেয়াদ উত্তীর্ণ মাংস বিক্রি করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রায়হানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর