টাঙ্গাইলে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় টাঙ্গাইলে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সদর উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। এ সময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।

এ ব্যাপার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী বলেন, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্য বিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। মানুষ যেন মাস্ক পরে সে ব্যাপারে জনসচেতন গড়ে তোলে। আমরা চাই যে, করোনার মহামারি থেকে মানুষগুলো যেন সুরক্ষিত থাকুক। আমাদের এসব কর্মসূচি অব্যাহত থাকবে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর