ঢাকায় হামলা: জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
ঢাকায় প্রগতিশীল ছাত্র জোটের মোদী বিরোধী বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বাম গনতান্ত্রিক জোট ও প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন জোটের নেতারা।
পুলিশি বাধা পেয়ে জোটের নেতারা অভিযোগ করে বলেন, গতকাল সাম্প্রদায়িক ছড়ানো খুনি ভারত সরকার নরেন্দ্র মুদির বাংলাদেশ আগমনের প্রতিবাদ জানানো কালে ঢাকায় প্রগতিশীল ছাত্র জোটের নেতা কর্মীদের উপর হামলা করে অন্তত ২০ জনকে আহত করেছে ছাত্রলীগ। আজ তার প্রতিবাদ করতে গেলে জয়পুরহাটে পুলিশ বাধা দেয় এবং সমাবেশ করতে দেয়নি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাম জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক এম এ রশিদ, বাসদ সমন্বয়ক ওয়াজেদ পারভেজ, সিপিবি সম্পাদক মন্ডলীর সদস্য ইউনুছার রহমান, বাসদ জেলা সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনসহ অনেকে।
পুলিশি বাধার পরে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা জানান, পুলিশি হামলা হওয়াটা স্বাভাবিক। কারণ পুলিশ এখন আর জনগণের পুলিশ নেই। পুলিশ এখন একক দলের হয়ে গেছে। পুলিশ, প্রশাসনের প্রতি আহবান থাকবে আপনেরা সাধারণ মানুষের পুলিশ হয়ে ওঠবেন।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক, সন্ত্রাসী, খুনি নরেন্দ্র মুদিকে যেনো বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া হয় তার জন্য দেশের সকল মানুষ যখন প্রতিবাদ করছে তখন পুলিশ বাধা দিচ্ছে, ছাত্রলীগ হামলা করছে। সরকারের প্রতি আহবান থাকবে স্বাধীনতার এই মাসে যেনো এই ন্যাক্যারজনক ঘটনা না ঘটানো হয়।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি