মেহেরপুরে গাঁজা রাখার অপরাধী এক ব্যক্তির কারাদণ্ড

মেহেরপুরে গাঁজা রাখার অভিযোগে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজিজুল ইসলাম মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার আমির শেখের ছেলে।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবিতা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় গাঁজা রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারা ভঙ্গ করার অপরাধে একই আইনের ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ড ২শ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শহরের ফৌজদারি পাড়া এলাকা থেকে আজিজুল ইসলাম কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর