দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো লকডাউন বা সাধারণ ছুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, লকডাউন বা সাধারণ ছুটির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়। কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো অর্ডার পাস করে না।
তিনি আরও বলেন, দেশে করোনা রোগী যে হারে সংক্রামিত হচ্ছে তা নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের প্রস্তুতির কাজ কঠিন হয়ে পড়বে। স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হচ্ছে।
বার্তাবাজার/নব