রাজধানীতে যুবককে গুলি করে হত্যা; হান্নানসহ আটক ৬ (ভিডিওসহ)

রাজধানীর দক্ষিণ খানে আব্দুর রশিদ নামে এক বালু ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ ওঠেছে আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ওই নেতার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িতে ভাংচুর চালায়।

বুধবার(২৪ মার্চ) বেলা ১২ টার দিকে দক্ষিণখান থানার চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুপুর দেড়টার দিকে পুলিশ অভিযুক্ত হান্নানসহ ৬ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু ফেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা হান্নানের শর্ট গানের গুলিতে নিহত হয় রশিদ। এর পর রশিদের পক্ষের লোকজন জাপানি হান্নানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর