জয়পুরহাটে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

জয়পুরহাটে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মানতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার(২৪ মার্চ) বেলা ১১টার দিকে শহরে জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলার চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আইনজীবি সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল পিপিসহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর