দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে।
তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। জনসমাগম এড়িয়ে চললে করোনার সংক্রমণ রোধ করা যাবে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করতে পারে।
উল্লেখ্য, এ বছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেকর্ডসংখ্যক এক লাখ ৮২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে।
বার্তাবাজার/নব