ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আ’লীগের জাপানি হান্নানসহ আটক ৬
রাজধানীর দক্ষিণখানে আব্দুর রশিদ নামে এক বালু ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ ওঠেছে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ওই নেতার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িতে ভাংচুর চালায়।
বুধবার (২৪ মার্চ) দুপুর ১২ টার দিকে দক্ষিণখান থানার চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুর দেড়টার দিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের উপপরিদর্শক মোতালেব হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু ফেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা হান্নানের শর্ট গানের গুলিতে নিহত হয় রশিদ। এর পর রশিদের পক্ষের লোকজন জাপানি হান্নানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বার্তা বাজার/এস.আর/এসজে