২য় দফায় বিশ্বে বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়লেও ব্রাজিলে তা রেকর্ড সৃষ্টি করেছে। দেশটিতে একদিনে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে প্রায় ৮৫ হাজার মানুষ।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, মঙ্গলবার একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৯৯৬ জন।
ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৬১৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৮৪৩ জন।
মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৩৬ হাজার ৫৩৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৬ হাজার ৮৮৩ জন।
বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৪৫ হাজার ৩৮৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৫১ জন।
বার্তাবাজার/পি