আপাতত বাড়ছে না পানির দাম

পানির দাম বাড়ানোর যে প্রস্তাব নিয়েছিল ঢাকা ওয়াসা বোর্ড, তা আপাতত কার্যকর হচ্ছে না। বাড়ছে না পানির দাম। মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে বোর্ডের এক সভায় পানির দাম না বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা।

তিনি জানান, ওয়াসা প্রতি বছর মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য করে পানির দাম নির্ধারণ করে। ১লা জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পানির দাম পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

তিনি বলেন, প্রস্তাবে বলা হয়েছিল, প্রতিটি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম আবাসিক ব্যবহারের জন্য ১৫ টাকা ১৮ পয়সা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য ৪২ টাকা হবে। বর্তমানে আবাসিক ১৪ টাকা ৪৬ পয়সা ও বাণিজ্যিকে ৪০ টাকা রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার বোর্ড সভায় নতুন দাম পাস হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে আমরা পানির দামের উপর পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাবের অনুমোদন দেইনি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর