করোনা আক্রান্ত হাজী সেলিম

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম করেনো আক্রান্ত। মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী মহীউদ্দিন মাহমুদ বেলাল।

তিনি জানান, হাজি মো. সেলিম ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন। আশু রোগমুক্তির কামনায় তিনি দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

গত ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা- ৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল ও ১০ লাখ টাকা জরিমানা করেন আদালত। এছাড়া সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে খালাস দেওয়া হয় তাকে।

হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল থাকায় তিনি সাংবিধানিকভাবে সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। তবে হাজি সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করবেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে দোষীসাব্যস্ত করা যায় না। সুতরাং সংসদ সদস্যপদে বহাল থাকতে তার কোনো বাধা নেই।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর