টাঙ্গাইলে ফের করোনা রোগী বাড়ছে

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (২৩ মার্চ) নতুন করে ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৬২ জন।

সুস্থতার হার ৯৩ ভাগ। এখন পর্যন্ত জেলায় মোট ৬৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদরে ৩০, ঘাটাইলে ৮, মির্জাপুরে ৬, দেলদুয়ার ৪, ধনবাড়ীতে ৩, কালিহাতীতে ৩, গোপালপুরে ২, ভুঞাপুরে ২, সখীপুরে ২, বাসাইলে ২, মধুপুরে ২ ও নাগরপুরে ১ জন রয়েছে। মৃত্যুর হার ১.৬০ ভাগ।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৩ ও মধুপুরে ১ জন রয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ২৮
হাজার ৬৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১৭ জনের নমুনা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বার্তা বাজারকে জানান, এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ৪ হাজার ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১ হাজার ৫১১, মির্জাপুরে ৬০৪, কালিহাতীতে ২৮০, ঘাটাইলে ২৬০, মধুপুরে ২৫৭, সখীপুরে ২৩৩, ভূঞাপুরে ১৯৮, ধনবাড়ীতে ১৭৫, গোপালপুরে ১৫৯, দেলদুয়ারে ১৪৭, বাসাইলে ১০৯ ও নাগরপুরে ১০৮ জন রয়েছে।

আক্রান্তদের মধ্যে কোন রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৫০ বেডের করোনা ডেডিকেডেট ইউনিটে ভর্তি রয়েছে ৪ জন। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

এদের মাঝে- টাঙ্গাইল সদরে ১ হাজার ৩৭৫, মির্জাপুরে ৫৮৬, কালিহাতীতে ২৫৬, মধুপুরে ২৫২, ঘাটাইলে ২৪০, সখীপুরে ২৩০, ভূঞাপুরে ১৮৭, ধনবাড়ীতে ১৬৯, গোপালপুরে ১৪০, দেলদুয়ারে ১৩৮, নাগরপুরে ১০০ ও বাসাইলে ৮৯ জন।

গত (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, জানুয়ারিতে ১৩৪ এবং ফেব্রুয়ারি মাসসহ এখন পর্যন্ত (২৩ মার্চ) ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪ জন রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের
৫০ বেডের করোনা ডেডিকেডেট ইউনিটে ভর্তি রয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর