আগামী প্রজন্মের কাছে গুরুত্বপূর্ন দলিল ‘অনন্দিত হাজং বিদ্রোহ’: সুজন হাজং

নেত্রকোনার দুর্গাপুরে টঙ্ক আন্দোলন ও হাজং বিদ্রোহ নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘অনন্দিত হাজং বিদ্রোহ’ প্রদর্শন ও প্রিমিয়ার শো অনুষ্ঠানেr উদ্বোধনী বক্তব্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং বলেন, আগামী প্রজন্মের কাছে গুরুত্বপূর্ন দলিল হয়ে থাকবে আনন্দিত হাজং বিদ্রোহ।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ‘অনন্দিত হাজং বিদ্রোহ’ ম্যানেজমেন্ট টিমের আয়োজনে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এবং প্রিজম হাজং যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব উল আহসান।

প্রধান আলোচক হিসেব বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল , আদিবাসী গবেষক ও প্রাবন্ধিক স্বপন হাজং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিবাসী গবেষক আলী আহমদ খান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সহকারী পরিচালক উত্তম কুমার রিছিল, ‘অনন্দিত হাজং বিদ্রোহ’র পরিচালক মাহফুজ সরকার, সহকারী পরিচালক আলোক হাজং প্রমুখ।

ডকুমেন্টারিটির গবেষণা, পরিচালনা ও প্রযোজনা করেছেন মাহ্ফুজ সরকার।

তিনি বলেন, ১৯৩৭ থেকে ১৯৫২ পর্যন্ত বৃহত্তর নেত্রকোনা অঞ্চলে টঙ্ক আন্দোলন বা হাজং বিদ্রোহ সংঘটিত হয়। এই আন্দোলনে হাজংদের বীরত্ব ইতিহাসে অবমূল্যায়িত বা গোপন রয়ে গেছে। হাজংদের উপর হওয়া নির্যাতন ও পীড়নের চিত্র রয়ে গেছে আড়ালে। প্রায় বিস্মৃত এই ইতিহাসকে আবার সামনে তুলে আনার প্রচেষ্টা নিয়ে Unrevealed History Of The Hajong (অনন্দিত হাজং বিদ্রোহ) ডকুমেন্টারিটি নির্মাণ করা হয়েছে। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে।

তিনি জানান, ডকুমেন্টারিটির সম্পাদনা করেন মুহাম্মদ মহি। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন ফিডেল ডং এবং আলোক হাজং। ডকুমেন্টারিটির টিজার ইতিমধ্যে বাংলাদেশে ও ভারতে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে ঢাকাসহ দেশে ও বিদেশে শো করার পরিকল্পনার কথা জানান তিনি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর