ওসি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের মধুখালী থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে মধুখালী উপজেলা মাঝকান্দী বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলার শান্তি প্রিয় মানুষের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেয়।

এসময় মানববন্ধনে বক্তরা বলেন, ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে যে অপবাদ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমিনুল ইসলাম অত্যন্ত ভালো মনের মানুষ। সে মধুখালী থানায় যোগদানের পর থেকে মধুখালী থানা এলাকায় মাদক ব্যবসা, চুরি ডাকাতিসহ সকল প্রকার অপরাধ অনেক কমে গেছে। তাই অপরাধীরা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। একারণে তার বদলি আদেশ হয়েছে।

এসময় বক্তারা ওসি আমিনুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহার করে তাকে পুণরায় মধুখালী থানায় বহাল রেখে মাদক সন্ত্রাস নির্মূল করার সুযোগ দেওয়ার জন্য পুলিশের আইজিসহ বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানান।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর