রায়গঞ্জে রাস্তায় ঘুরে মাস্ক বিতরণ করলেন এসিল্যান্ড
প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ মোড় এলাকায় তিনি রাস্তায় ঘুরে ঘুরে বিনামূল্যে প্রায় ৫ শতাধিক মাস্ক বিতরণ করেছে। এ সময় সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এসিল্যান্ডসহ পুলিশ সদস্যদের নিয়ে চালানো হয় সচেতনতামূলক প্রচারণা।
ব্যস্ততম ওই এলাকার যেসব পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মাস্ক পরা ছিল না তাঁদের মুখে মাস্ক পরিয়ে দেন এসিল্যান্ড। পরে তার নেতৃত্বে কয়েকটি দলে ভাগ হয়ে ওই এলাকার বেশ কয়েকটি মার্কেট ঘুরে দোকানি, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক উপহার দেন এবং করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার চালান।
সূত্রে জানা যায়, মাস্ক পরিধান নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলা পরিষদের মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ১৩টি মামলায় ১৩ জন ব্যক্তির নিকট থেকে মোট ১৩’শ টাকা জরিমানা আদায় করেন। জরিমানা পরিশোধ করলে মাস্ক পরার জন্য উৎসাহিত করে মুখে মাস্ক পড়িয়ে দেয় এসিল্যান্ড। ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মাঝে প্রায় ৫ শতাধিক মাস্ক বিতরণ করেছেন।
এম এ মালেক/বার্তাবাজার/এসজে