বালিয়াকান্দিতে আইসক্রীম কারখানায় মোবাইল কোর্টের অভিযান

জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও ভোক্তার যৌথ অভিযানে দু,টি আইসক্রীম কারখানাকে জরিমানা করেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা এবং রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর যৌথ নেতৃত্বে বালিয়াকান্দিতে ২টি আইসক্রীম কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আনুমানিক অবৈধ রং ১কেজি, ঘনচিনি ৩ কেজি, ফ্লেভার ১০০মিলি জব্দ করা হয়। এসময় বন্যা ফুড প্রোডাক্টসকে ভোক্তা আইনের ৩৭, ৪২ ও ৫৩ ধারায় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা ৩০ হাজার টাকা এবং বন্ধন আইসক্রীমকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শরীফুল ইসলাম ৪২ ধারায় ৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূযর্য কুমার প্রামানিক। পেসকার মোঃ রইচ উদ্দিন ও সবুজ হোসেন এবং শৃঙ্খলায় বালিয়াকান্দি থানার একটি টিম।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর