সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হারুনুর রশীদ ও শ্রেষ্ঠ থানা গোলাপগঞ্জ
প্রতিনিধি সিলেট-৬: এবার সিলেট বিভাগ (রেঞ্জের) ৪ টি জেলার ৪২ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো.হারুনুর রশীদ চৌধুরী ও সকল থানার মধ্যে শ্রেষ্ঠ গোলাপগঞ্জ মডেল থানা।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে ডিআইজি সিলেটের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে হারুনুর রশীদ চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন সিলেটের ডিআইজি (রেঞ্জ) মফিজ উদ্দিন আহমেদ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদ পিপিএম (সেবা), আরআরএফ কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মাহমুদুর রহমান পিপিএম, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স, রেঞ্জ ডিআইজির’র কার্যালয়) নুরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম সেবা, পিপিএম-সেবা, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়) মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়) জেদান আল মুসাসহ সিলেট রেঞ্জের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগন।
জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট বিভাগ (রেঞ্জের) সকল থানায় মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ ১৬ টি ক্যাটাগরিতে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ। ১৬ টি ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় উচ্চ পর্যায়ের মূল্যায়ন কমিটিতে হারুনুর রশীদ চৌধুরীকে সিলেট বিভাগ (রেঞ্জের) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। সেই সাথে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয় গোলাপগঞ্জ মডেল থানাকে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে কথা হলে তিনি ভাল কাজের স্বীকৃতি স্বরুপ তাকে এ সম্মাননা দেওয়ায় সিলেটের ডিআইজি (রেঞ্জ) মফিজ উদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার এই সাফল্য গোলাপগঞ্জ মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের সমন্বিত ও ঐকান্তিক প্রচেষ্টার ফল। সেই সাথে বিভিন্ন বিশেষ অভিযানে গোলাপগঞ্জ মডেল থানাকে সার্বিক ভাবে সহযোগিতা করায় থানা এলাকার সকল জনগণকে তিনি ধন্যবাদ জানান।
ফাহিম আহমদ/বার্তাবাজার/এসজে