দক্ষিণ সুনামগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদসহ ২৫ জনকে আসামী করে সুনামগঞ্জের আদালতে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদল।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৫ টায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিনের দিকনির্দেশনায় উপজেলার পাগলা বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল আউয়াল, নুর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সুত্রধর ও যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ওয়াদুদ মিয়া, আব্দুল লতিব, ফয়েজ মিয়া, নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফরমান উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাছুম আহমদ, তুরণ খান, মুহিবুর রহমান মানিক, শহিদুল ইসলাম, যুবদল নেতা মোয়েল মিয়া, শাহিদ মিয়া, সিতু মিয়া, শাহেদ মিয়া,কবির আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, যুগ্ন আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম, শোয়েব আহমদ, বিশ্বজিত দে বিরাজ, নাসির আহমদ, ছাত্রদল নেতা তাজিবুর রহমান, সুমন, হাবিজ আলী, নোমান আহমদ, মতিউর রহমান, শাহ আলম, তারেক রহমান, নোমান মিলাদ, রেজাউল, এনামুল হক, সাবি, কামরুল, কবির আহমদ প্রমুখ।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর