রায়পুরা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা ও সম্পাদক নুরুদ্দিন

ব‍্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) রায়পুরা উপজেলা পরিষদের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি মোস্তফা খান (মোবাইল প্রতীক) নিয়ে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান সভাপতি দৈনিক খোলা কাগজ এর উপজেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন (দোয়াত কলম প্রতীক) নিয়ে পান ১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি এম নুরুদ্দিন আহমেদ (কাপ পিরিচ প্রতীক)-এ পান ২১ ভোট এবং অপর প্রার্থী দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান (ছাতা প্রতীক) নিয়ে পান পান ২১ ভোট। পরে লটারির মাধ‍্যমে বর্তমান সাধারণ সম্পাদক এম নুরুদ্দিন আহমেদ নির্বাচিত হন।

কোষাধ‍্যক্ষ পদে ডেইলি অবজারবারের উপজেলা প্রতিনিধি তন্ময় কুমার সাহা (আপেল প্রতীক) নিয়ে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি ও বার্তা বাজার এর জেলা প্রতিনিধি রেজাউল করিম শাহীন (পদ্ম ফুল প্রতীক) ১৪ ভোট পান। এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৩ জন ভোটার ভোট প্রদান করেন।

রেজাউল করিম/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর