ঢাকার সাভারে নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. আরমান আহমেদ একথা জানান।
এ ব্যাপারে বার্তা বাজারকে তিনি বলেন, গতকাল (২২ মার্চ) সাভার উপজেলায় মোট ৩৮ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ভর্তি রয়েছেন।
প্রসঙ্গত, করোনার শুরু থেকে সাভার উপজেলায় এপর্যন্ত মোট ১২ হাজার ৮৫২ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এদের ভিতর মোট ১ হাজার ৭৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মোট মারা গেছেন ৩৩ জন।
মোঃআল মামুন খান/বার্তাবাজার/এসজে