বিদেশি অস্ত্র-মাদকসহ পুলিশকে আটক করেছে র‌্যাব

বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শকে (এসআই) তার দুই সহযোগী। সোমবার (২২ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। রাতে তাদেরকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে র‌্যাব।

আটককৃতরা হলেন- পুলিশ পরিদর্শক কায়কোবাদ পাঠান, তার সহযোগী সোহেল মিয়া ও রবিন হোসেন

এর আগে সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল তাদেরকে অস্ত্র ও মাদকসহ আটক করে।

এ বিষয়ে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালানোর সময় তারা বিভিন্ন যানবাহন তল্লাশি করে। এসময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও দুটি হ্যান্ডকাফসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতদের একজন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের উপ পরিদর্শক। মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,আটক তিনজনকে র‌্যাব সোনারগাঁ থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর