টিএসসিতে ছাত্রলীগের সাথে প্রগতিশীল ছাত্রজোটের সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ চলছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপসহ টিএসসি এলাকায় ভাঙচুর চালায়। এসময় পুরো এলাকায় ত্রাসের সৃষ্টি। সাধারণ মানুষজন ভয়ে পালাতে শুরু করে।
জানা যায়, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রতিবাদ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচীতে বাঁধা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরের দিকে তারা বাঁধা দিয়ে মোদির কুশপুত্তলিকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। একইসাথে চুপ থাকার জন্য হুমকিও দেও।
পরে প্রগতিশীল ছাত্র নেতারা জড়ো হয়ে বিকালের দিকে মোদির বিরোধী মিছিলে শ্লোগান দিতে থাকলে আবারও ছাত্রলীগ নেতাকর্মীরা বাঁধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আধা ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে শেষে নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে বিভিন্ন দিকে চলে যায়।
বার্তাবাজার/এসজে
বার্তাবাজার/এসজ