স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিবে না মুক্তিযোদ্ধারা!
নীলফামারীর ডোমারে জাতীয় পতাকা উত্তোলন পর্বে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানকে সম্পৃক্ত করার প্রতিবাদে ডোমার ইউএনওকে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে আসন্ন স্বাধীনতা দিবস (২০২১ইং) উপলক্ষে ডোমার উপজেলা প্রশাসন জাতীয় পতাকা উত্তোলন পর্বে তালিকাভুক্ত স্বাধীনতা বিরোধীর সন্তান উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর নাম সম্পৃক্ত করলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠান বর্জনের সিন্ধান্ত নেন।
উল্লেখ্য, গত ১৬ই ডিসেম্বর (২০১৯ইং) বিজয় দিবস অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন পর্বে তালিকাভুক্ত স্বাধীনতা বিরোধীর
সন্তান উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর নাম ঘোষনা হওয়ায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যবৃন্দ বর্জন করেন।
এ ব্যাপারে ডোমার উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার নুরন নবী জানান, গত বিজয় দিবস (২০১৯ ইং) আমরা প্রশাসনের অনুষ্ঠান বর্জন
করেছি। কারণ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পতাকা কোন রাজাকার সন্তান উত্তোলন করুক তা আমরা চাই না । এবারও যদি ওই রাজাকার পুত্র উত্তোলন করে তাহলে এবারও প্রশাসনের অনুষ্ঠান বর্জন করা হবে। আমরা আলাদাভাবে অনুষ্ঠান করব।
এ ব্যাপারে ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিনা শবনম জানান, অনেক মুক্তিযোদ্ধা এসেছিলেন, গত বিজয় দিবস (২০১৯ইং) এ সমস্যা হয়েছিল। ২০১৯ সালে একটি গেজেট প্রকাশ হয়েছিল, সেখানে উপজেলার একজনের নাম এসেছিল, সে পরিপেক্ষিতে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান বর্জন করেছিল। এবারও বর্জন করা নিয়ে স্বারকলিপি প্রদান করে। তবে নীতিমালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/এসজে