কি এক হতভাগা দেশ, অকৃতজ্ঞ জাতি: সোহেল তাজ

দেশের ইতিহাস নিয়ে মানুষের অজ্ঞতা ও বিকৃত চর্চার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে ও আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০টা ৩৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি ছবির সাথে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, কি এক হতভাগা দেশ, বিচিত্র দেশ, অকৃতজ্ঞ দেশ/জাতি, যে দেশ স্বাধীনতার ৫০ বছর পরও নিজের সঠিক ইতিহাস জানে না।

সেখানে বিকাল ৫টা পর্যন্ত ২৯ হাজার মানুষ প্রতিক্রিয়া দিয়েছে। এদের মাঝে ৯ হাজারেরও বেশি মানুষ দুঃখ সম্পর্কিত প্রতিক্রিয়া প্রকাশ করেছে। অনেকেই অনুশোচনা ও হতাশামূলক মন্তব্যও করেছেন।

সেখানে খাদিজা আক্তার নামে একজন লিখেন, থুথু দিবে বর্তমান জেনারেশন এসব রাজনীতির উপর।

এম মোফাসসেল হোসেন নামের একজন লিখেন, রাজনীতির বাহিরে আপনার একটা পরিচয় আছে। আপনার থেকে শুরু হোক না ইতিহাসের নতুন চর্চা। আমরা তরুন সমাজ দেখতে চাই আপনার থেকে কি ইতিহাস রচিত হয়।

এফ আই শাহিন নামের একজন লিখেন, আপনি সব সময় সত্যি কথা বলেন দেখেই আজকে আপনার সংসদ পদ নেই, অসাধারন কথা বলছেন,আপনাকে হাজার স্যালুট।

সমালোচনা করে ফারহান সাইফুল্লাহ নামে একজন লিখেন, আপসোস করার কিছু নেই জনাব, দিনশেষে আপনি/আপনারা এই আওয়ামী লীগের পা চেটে যাচ্ছেন।

এর আগে সোমবার (২২ মার্চ)রাত ১০টা ৩১ মিনিটে জাতীয় দৈনিকে প্রকাশিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম রবের একটি বিবৃতি তিনি পোস্ট করেন। সেখানে তাজউদ্দিন আহমেদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হলেও তাকে বাদ দিয়ে সুবর্ণজয়ন্তীর উৎসব পালনে ক্ষোভ প্রকাশ করা হয়।

বার্তাবাজার।এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর