বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুতিনের শুভেচ্ছা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এছাড়াও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট, স্পেনের রাজা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট শুভেচ্ছা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান শুভেচ্ছা বার্তা পাঠাবেন বলে আমরা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দিয়েছে ভারত সরকার। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের ও আনন্দের।

এ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর