লক্ষ্মীপুরে উদ্যোক্তাদের মাঝে ৫০ লক্ষ টাকা ঋণ বিতরণ

লক্ষ্মীপুরে জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তীতে একশ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ৫০ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলানায়তনে আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের যৌথ উদ্যোগে তাদের হাতে এসব ঋণের নগদ টাকা তুলে দেয়া হয়।

আমার বাড়ী আমার খামার উপজেলা সমন্বায়ক মুহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে ঋণ বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

হাঁস-মুরগী, গবাদি পশু পালনসহ বিভিন্ন কাজে উদ্যোক্তাদের স্বালম্বী করতে সদর উপজেলার এক’শজনকে জনপ্রতি ৫০ হাজার টাকা হারে দেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন মাঠ কর্মী, প্রোগ্রামারসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর