ফরিদপুরে জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

ফরিদপুর শহরের কানাইপুরে অবস্থিত করিম জুটমিলে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মিল কর্তৃপক্ষ।

স্থানীয় ও মিলে কর্মরত শ্রমিকেরা জানান, বেলা ১২টার করিম জুটমিলের মধ্যে অবস্থিত ১৯ নম্বর পাটের গোডাউনে আগুন লাগে। মূহুর্তের মধ্যেই ২০ নম্বর গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ফরিদপুর, বোয়ালমারী, মধুখালী, সালথা ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ফরিদপুর অফিসের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, পাটের গুদামে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষতির পরিমান কতো তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক অতুল সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর