দেবীগঞ্জের কালভার্ট এখন মরণ ফাঁদ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ যাওয়ার হাজারো মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কটির কালভার্ট ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল দশায় ভোগান্তিতে পড়েছে হাজারো সাধারণ মানুষ।

সারাদিন এ ব্যস্ত সড়কে শত শত যান চলাচল করে। যে কোন মুহুর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গত ১২ মার্চ কামার পাড়া এলাকার কালভার্টের মাঝের অংশটি ভেঙ্গে পড়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশের লাঠিতে লাল কাপড় বেঁধে দেওয়া হলেও সেটার অবস্থা জরাজীর্ণ। দুর থেকে বুঝার উপায় নাই কালভার্টটি ভেঙ্গে আছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর দপ্তর থেকে কালভার্ট সংস্কারের এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, বিষয়টি সম্পর্কে অবগত আছি। উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৗশলী মো:রাশেদুর ইসলাম জানান, আমরা বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। অনুমোদন পেলে খুব দ্রুত কাজ শুরু করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর