বরগুনায় আগুনে পুড়ে ছাই দুই বসতঘর

বরগুনা জেলার বেতাগী উপজেলার ৭নং সরিষামুড়ি ইউনিয়নের ভোরা বিশ্বাস বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে আদম বিশ্বাস ও তার ছেলে জয়নাল বিশ্বাসের দুটি বসতঘর। পরে ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার(২৩ মার্চ) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত পরিবার জানান, বাড়ির সামনের মাঠে গিয়েছিলেন তিনি। হঠাৎ দেখেন ঘরের পেছন থেকে ধুমা আসছে। ঘরের সামনে যেতেই দাউদাউ করে আগুনের মাত্রা বারতে থাকে। পাশে থাকা আরো একটি ঘর নিমিষেই চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। কি ভাবে আগুন লেগেছে সে বিষয়ে জানেন না তিনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছেন, আগুন লাগার পর সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও বোঝা যাচ্ছে না।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেতাগী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু। তিনি বার্তা বাজার’কে বলেন, খবর শুনে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিবানোর চেষ্টা করেছে। আশা করি কি ভাবে আগুন লেগেছে তদন্তে বেরিয়ে আসবে।

মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর