টাঙ্গাইলে একুশে পদক পাওয়ায় ফজলুর রহমানকে সংবর্ধনা
টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান খান ফারুক একুশে পদক পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসের ড্রিল শেড মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- সংবর্ধিত অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েন হোসেন মন্টু, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনিসুর রহমান আনিস, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম শফিক ও কাজী নুসরাত এদীব লুনা, পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ফজলুর রহমান ফারুককে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট দেয়া হয়।
হাসান সিকদার/বার্তাবাজার/পি