নিখোঁজের ২ দিন পর অটো চালকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

ফরিদপুরের সদর উপজেলা থেকে নিখোঁজের দু’দিন পর বাবুল হোসেন (২২) নামে এক অটো চালকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার বেড়িবাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাবুল হোসেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের এসকেন মোল্যার ছেলে। সে গত ২১ মার্চ থেকে নিখোঁজ ছিলো।

নিহতের ভাই হেলাল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় গত রবিবার (২১ মার্চ) সন্ধায় বাবুল অটোবাইক নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্যে বের হলেও আর ঘরে না ফিরলে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করে। তিনি জানান, মঙ্গলবার ফরিদপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে এসে পরনের কাপড়ের অংশ বিশেষ ও আকৃতি দেখে সনাক্ত করেন তারা।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, অন্যত্র হত্যা করার পর লাশের পরিচয় গোপন করতে আগুনে পোড়ানোর চেষ্টা করে থাকতে পারে দূবৃত্তরা। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর