দক্ষিণখান থানা কর্তৃক করোনা মোকাবেলায় মাস্ক বিতরণ
করোনা ২য় বারের মতো আবারও সারা দেশে ব্যাপক প্রভাব বিস্তার করছে। করোনা (কোভিড-১৯) সংকট প্রায় এক বছর। শুরু থেকে শেষ পর্যন্ত যারা সংকটময় মুহূর্তে সকলের সেবা দিতে এগিয়ে ছিলেন, তাদের মধ্যে পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় ডিএমপি দক্ষিনখান থানা উদ্যোগে ডিএমপি কমিশনার ও আইজি মহোদয়ের নির্দেশে দক্ষিনখান থানা এলাকায় জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন দক্ষিনখান থানা পুলিশ।।
এ সময় উত্তরা পুলিশ বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন দক্ষিণখান জোনের এডিসি মোঃ হাফিজুর রহমান, দক্ষিণখান জোনের এসি বিপ্লব কুমার ও দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ শিকদার মোঃ শামীম হোসেন।
মাস্ক বিতরণ শেষে দক্ষিণখান জোনের এডিসি মোঃ হাফিজুর রহমান বলেন- মানবিক সেবায় পুলিশ বাহিনীকে এগিয়ে আসতে হবে। দেশের যেকোন দূর্যোগ মোকাবিলায় পুলিশ বাহিনীকে সুনামের সহিত কাজ করতে হবে।
বার্তাবাজার/পি