দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৩৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৩০ জনের।
এছাড়াও নতুন করে আরও ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ২ হাজার ৮০৯ জন।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। এখ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব