হাতিয়ায় ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

পরিবেশ আইন অমান্য করায় সাফদার ব্রিক্স নামে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(২৩ মার্চ) দুপুরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামে এই জরিমানার ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন থেকে সাফদার ব্রিক্স নামে ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধ ভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এই সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে অভিযানে যায় হাতিয়া সহকারী কমিশনার ভ’মি ও নির্বাহী ম্যাজেষ্ট্রিট সজীব কান্তি রুদ্র। পরে ইটভাটাটি সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়।

এসময় ফায়ার সার্ভিসের মাধ্যমে ইটভাটার আগুন নিবিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানজিদ তারেক ইবনে চিদ্দিক।

এদিকে দীর্ঘদিন আইন অমান্য করে কার্যক্রম চালানোর অপরাধে ইটভাটাটির ম্যানেজার স্বপন চন্দ্র দে কে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেয় ভ্রাম্যমান আদালত। স্বপন হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের অবিনাস চন্দ্র দের ছেলে।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর