লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার ১শ’ কিলোমিটার মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে ১৫ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোর রাতে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে হিজলা ও সাবের চর এলাকা থেকে লেফটেনেন্ট ইফতেখারুল আলমের নেতৃত্বে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের বিসিজিএস শ্যামল বাংলা জাহাজের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার আখিজুল হক জানান, নদীতে জাহাজ ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। নিয়মতি টহলের পাশাপাশি বাড়িত অভিযান চালানো হয়েছে। এসময় অস্ত্রসহ ১৫ জনকে আটক করা হয়। আটকৃত প্রত্যেকে ভোলা ও বরিশালের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে জাহাজে ডাকাতিসহ জেলেদের আটক করে মুক্তিপন আদায় ও মুক্তিপনের টাকা না পেলে হত্যাসহ নদীতে অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি