তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ।
জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দারুণভাবে খেলতে থাকা কিউই ওপেনার মার্টিন গাপটিলকে সাঝঘরে পাঠান মুস্তাফিজুর রহমান।
২৪ বলে ২০ রান করে ফিরেন গাপটিল। মুস্তাফিজের বলে তার হাতেই ধরা পড়ে ফিরেন তিনি। ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। এরপর বোলিং করতে এসে নিজের প্রথম ওভারেই হেনরি নিকোলসকে ফেরান মেহেদী হাসান। মেহেদীর বল ড্রাইভ করেতে গিয়ে বোল্ড হয়ে ১৩ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন নিকোলস।
নিকোলসের পথে হাঁটেন উইল ইয়ংও। মেহেদীর বল উইকেট থেকে সরে গিয়ে খেলতে গিয়ে বোল্ড হন তিনি। দুই ওভারে দুই উইকেট শিকার করেন মেহেদী। ১ রান করে ফিরেন ইয়ং।
৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে দারুণভাবে চাপ সামলে খেলতে থাকেন ডেভন কনওয়ে ও টম লাথাম। বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই দুইজন।
১১৩ রানের জুটি গড়েন তারা। তামিমের সরাসরি থ্রোতে ভাঙে এ জুটি, ব্যক্তিগত ৭২ রানে কনওয়ে রান আউট হয়ে ফিরেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান।
বার্তাবাজার/নব