পুলিশী তৎপরতায় ৫ মাসের শিশু সন্তানকে ফিরে পেলেন মা

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মাজেদা বেগম নামের এক নারীকে মারপিট করে গুরুতর আহত করে, স্বামী, দেবর ও শ্বাশুড়ী। পরে তার পাঁচ মাসের শিশু মিতুকে আটক রাখে বাবা। ওই নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পুলিশী তৎপরতায় সেই নারীর ৫ মাসের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

জানা যায়, ৯৯৯ নাম্বার থেকে ফোন আসে পুলিশের কাছে যে একটি পাঁচ মাসের বাচ্চাকে আটকে রেখেছে তার পাষন্ড পিতা শিশুটিকে নিয়ে আজকেই ঢাকায় চলে যাবে। এমন সংবাদ ভিত্তিতে সাথে সাথেই জরুরী ডিউটিতে নিয়োজিত এসআই আতাউর রহমান, এএসআই জিল্লুর রহমান ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিলমারী কমপ্লেক্স থেকে অসুস্থ মা মোছাঃ মাজেদা বেগম (২৪) চিলমারী উপজেলার রাজারভিটা গ্রামেন রফিকুল ইসলাম স্ত্রী।

গত (২১ মার্চ) বিকেলে পারিবারিক কলহের জের ধরে মাজেদা বেগমের স্বামী, দেবর ও শাশুড়ী তাকে মারপিট করে। আঘাত প্রাপ্ত হয়ে মাজেদা বেগম (২২ মার্চ) দুপুরে দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিলমারীতে ভর্তি হন। কিন্তু পাষন্ড পিতা তার দুগ্ধপোষ্য শিশুকে রেখে দেন বাড়িতেই। এদিকে মেডিকেলে আহত মা তার শরীরের আঘাতের যন্ত্রণার সাথে বুকের জ্বালায় ভুগতেছিলেন। তার দুগ্ধপোষ্য শিশুকে স্তন পান করাতে না পেরে ব্যথায় তার বুক টন টন করছিল। পুলিশি তৎপরতায় জরুরী ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার এসআই আতাউর রহমান, এএসআই জিল্লুর রহমান ও সংগীয় ফোর্স স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় দুগ্ধপোষ্য শিশু মিতু (৫ মাস) কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। শিশুটি তার মায়ের কোলে ফিরে আনন্দে আত্মহারা সেই সাথে মা যে ফিরিয়ে পেলেন যেন নতুন জীবন।

চিলমারী মডেল থানার পুলিশেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এরকম মানবিক কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি আমার মানবিকতা থেকে এ কাজ করেছি।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর