নিউজিল্যান্ড শিবিরে মুস্তাফিজের পর মেহেদীর আঘাত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ।

জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দারুণভাবে খেলতে থাকা কিউই ওপেনার মার্টিন গাপটিলকে সাঝঘরে পাঠান মুস্তাফিজুর রহমান।

প্রথম ওয়ানডেতে ১৯ বলে ৩৯ রানের ইনিংস খেলা গাপটিল ২৪ বলে ২০ রান করে ফিরেন। মুস্তাফিজের বলে তার হাতেই ধরা পড়ে ফিরেন তিনি। ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।

এরপর বোলিং করতে এসে নিজের প্রথম ওভারেই হেনরি নিকোলসকে ফেরান মেহেদী হাসান। মেহেদীর বলে বোল্ড হয়ে ১৩ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন নিকোলস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর