বোল্ট-উইলিয়ামসনদের ছাড়াই নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

১৩ সদস্যের এই দলে নেই ট্রেন্ট বোল্ট-কেন উইলিয়ামসনসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। মূলত আইপিএলের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই তারা।

কেন উইলিয়ামসন, টেন্ট বোল্ট, টিম সেইফার্ট, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, জেমস নিশামকে ছাড়াই টাইগারদের মুখোমুখি হবে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টিম সাউদি।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, ডরয়াল মিচেল, হামিশ ব্যানেট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ফিন অ্যালেন, টডি অ্যাস্টল, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপ, ইশ সোধি, উইল ইয়ং।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর