বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে পৌঁছান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে ২১টি গান স্যালুটসহ গার্ড অব অনার প্রদান করা হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ সফরে ২ দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশটির রয়্যাল একাডেমি অব পারফর্মিং আর্টসের (রাপা) ২২ জন শিল্পী এবং ৪ জন সাংবাদিক গত ১৯ মার্চ ঢাকায় এসেছেন।
বার্তাবাজার/পি