রোহিঙ্গা ক্যাম্পে আগুন; আরও ২ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নারী ও শিশুসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ২ হাজারের বেশি। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।

৪টি রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে দোকানপাটসহ ৯ হাজারের বেশি ঘর। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। একই সঙ্গে ক্ষয়ক্ষতির শিকার রোহিঙ্গাদের প্রতি সহানুভুতি প্রকাশ করা হয়েছে।

সোমবার(২২ মার্চ) বিকেলে উখিয়ার বালুখালী এইট ডব্লিউ নম্বর ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা দাবানলের মতো আরও ৩টি ক্যাম্পে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। তবে হুড়াহুড়িতে আগুনে ২ শিশুসহ ৫ জন নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। পানি স্বল্পতার কারণে কিছুটা বেগ পেতে হলেও ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে পুড়ে যায় রোহিঙ্গাদের প্রায় সহস্রাধিক ঘর।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর