নাইজারের সীমান্তে এলোপাথাড়ি গুলিতে নিহত ১৩৭

নাইজারের সীমান্তের নিকটবর্তী কয়েকটি গ্রামে বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৩৭ জন। সোমবার স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির সরকার।

বিবৃতিতে জানানো হয়, মোটরসাইকেলে এসে মালি সীমান্তবর্তী ৩টি গ্রামে হামলা চালায় আততায়ীরা। আগ্নেয়াস্ত্রের মাধ্যমে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে গ্রামবাসীর ওপর। তাতে বহু মানুষ আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, একদিন আগেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মোহামেদ বাজোমের ওপর চাপপ্রয়োগেই এ মারাত্মক সহিংসতা। হামলাকারীরা সবাই জঙ্গি সংগঠন আল-কায়েদা ও আইএস মতাদর্শে বিশ্বাসী।

গেল ১৫ মার্চ তিলাবেরি প্রদেশে বাসে হামলা চালিয়ে ৬৬ আরোহীকে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন, আঞ্চলিক সামরিক জোটের ওপরও হয় হামলা; প্রাণ হারান মালির ৩৩ সেনা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর