তারা ২ জন বেঁচে গেলেও সন্ধান পাচ্ছে না বাবা-মায়ের

সোমবার(২২ মার্চ) দুপুর ২টার দিকে উখিয়ার বালুখালি ক্যাম্প-৮-ই, ডব্লিউ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় মো, মুছা (৭) ও নুর কাদের (৮) ঘর থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসলেও তাদের দুজনের কারোর মা-বাবার সন্ধান পাচ্ছে না। পিতা-মাতার সন্ধান না পেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যাম্পের দিকে। তারা কোথায় যাবে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারছে না।

তবে তাদের পাশে খুঁজে পাওয়া যায় এক প্রতিবেশীকে। তাদের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে।

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সোমবার ভয়াবহ আগুনে ২ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনের সময় ছোটাছুটি করতে গিয়ে অনেক শিশু হারিয়ে গেছে বলে জানান তাদের স্বজনরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮৬টি ব্লকে ৯ হাজারের বেশি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। পুড়ে যাওয়ার মধ্যে স্থানীয়দের বাড়িঘরও রয়েছে। এতে প্রায় ৩২ হাজার রোহিঙ্গা ঘরছাড়া হয়েছেন। এদের মধ্যে অনেকে আশপাশের বাড়িঘর এবং কেউ কেউ ট্রান্সজিট ক্যাম্প ও স্কুলে আশ্রয় নিয়েছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর